1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ভারতে দৈনিক শনাক্ত ৯০ হাজারের বেশী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: গত বসন্তে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি ফিরে আসছে ভারতে; করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সুনামিতে এক দিনেই শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন নতুন রোগী।

রয়টার্স জানিয়েছে, এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ৫৭ শতাংশ বেশি। মঙ্গলবার সব মিলিয়ে ৫৮ হাজার ৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

মহামারীর দুই বছরে সব মিলিয়ে সাড়ে তিন কোটির বেশি মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য এসেছে ভারত সরকারের খাতায়।

কোভিড আক্রান্তদের মধ্যে বুধবার আরও ৩২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। তাতে সব মিলিয়ে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জনে পৌঁছেছে।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ১৩০ কোটি মানুষের দেশ ভারতকে। এর মধ্যে ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।

সে সময় ভারতের হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ের মধ্যে ট্রলি আর হুইলচেয়ারে রেখেও রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় সঙ্কট তীব্র হয়ে ওঠে; দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে অনেকের মৃত্যুও হয়।

সেই পরিস্থিত সামলে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল ভারত, দৈনিক শনাক্ত রোগীর হার নেমে এসেছিল ২ শতাংশের নিচে।

কিন্তু নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পুরো বিশ্বের মত ভারতকেও নতুন করে আতঙ্কে ফেলে দিয়েছে। বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৬ দশমিক ৪৩ শতাংশ হয়েছে, যা আগের দিন ৪ শতাংশের সামান্য উপরে ছিল।

এই মুহূর্তে পুরো ভারতে কোভিড নিয়ে চিকিৎসাধীন আছেন ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন, অর্থাৎ আক্রান্ত হওয়ার পর তারা এখনও সেরে ওঠেননি। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ৪ জন।

বুধবারই ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যুর খবর এসেছে। কোভিড রোগীদের শরীর থেকে ভাইরাসের নমুনা নিয়ে যেসব জিনোম সিকোয়েন্স করা হয়েছে, তার মধ্যে ২ হাজার ১৩৫ জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys