1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ব্লাউজবিহীন জয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করছেন এপার-ওপার দুই বাংলাতেই। কাজের পাশাপাশি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে প্রায়ই ঢুঁ মারেন ফেসবুকে। এবার তার পোস্ট করা একটি ছবি ঘিরে তুমুল ঝড় বইছে নেটদুনিয়ায়।

ছবিতে দেখা যায়, গোলাপি সিল্কের শাড়িতে চওড়া হলুদ পাড়। সামনে আঁচল দিয়ে শাড়িতে বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। তবে ব্লাউজ পরেননি জয়া। গলায় ভারী গয়না, কোমর বন্ধনী। খোঁপাও বেঁধেছেন টানটান করে, তাতে লাগিয়েছেন সাদা ফুলের মালা।

জানা গেছে, সম্প্রতি ভারতীয় এক বাংলা ফ্যাশন ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেছেন জয়া। আর সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই বাংলার এই অভিনেত্রী। জয়ার এই ছবিটি ঘিরে নেটদুনিয়ায় ইতিবাচক আলোচনাকে ছাপিয়ে গেছে নেতিবাচক মন্তব্যগুলো। কোন কোন ভক্ত-অনুরাগী আবার ছবিটিকে সম্পাদন (এডিট) করে তাতে ব্লাউজ জুড়ে দিয়েছে। কেউ আবার তার সাজের প্রশংসাও করেছে। ছবিটি ঘিরে ইতিমধ্যেই ৯ হাজার ৮০০ কমেন্ট পড়েছে, আর শেয়ার হয়েছে ৩৬০। আর দর্শক প্রতিক্রিয়া জানিয়েছে ৬৪ হাজার।

শ্রাবনী নামে একজন লিখেছেন, বাহ দারুণ।

মডেল-অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী লিখেছেন, ইউ লুক বিউটিফুল।

 

নেতিবাচক মন্তব্যের তালিকাটা লম্বা হলেও উল্লেখযোগ্য কয়েকটি হলো- সোহেল আহমেদ নামের একজন লিখেছেন, এইভাবে বিনোদন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন।

নয়ন লিখেছেন, প্রিয় তুমি বিকাশ নম্বর দিও। আমি ব্লাউজ কেনার টাকা সেন্ড মানি করে দেব!

কাশফির রহমান নামে একজন লিখেছেন, মানবতা মরে গেছে… অসহায় মানুষটির পাশে কেউ নাই। শীতের জামা তো দূরের কথা… পরনের ব্লাউজটা পর্যন্ত কেনার টাকা নাই, আপসোস মানবতা আজ কোথায়!

সানজিদা স্মৃতি লিখেছেন, বোঝাই যাচ্ছে দারিদ্রতার চরম পর্যায়ে চলে গেছে। ছবিটি ঘিরে এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে কমেন্ট ঘরে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys