শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

ব্রিটিশরা ফ্রান্সে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাজ্য থেকে কোনো ব্যক্তি যদি প্রতিবেশী ফ্রান্সে যায় তাহলে তাকে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে (স্বেচ্ছা সঙ্গরোধ) থাকতে হবে। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী এই নির্দেশনা কার্যকর হবে আগামী ৮ জুন থেকে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আজ ঘোষণা দিয়েছেন আগামী ৮ জুন থেকে যারা যুক্তরাজ্যে আসবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটিশ সরকারের এমন ঘোষণার পরপরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে পাল্টা এমন নির্দেশনা জারি করা হলো।

ফ্রান্স বলছে, ইউরোপীয় কোন দেশ যদি কোয়ারেন্টাইন করার এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তারাও ওই দেশের জন্য একই নির্দেশনা জারি করবে। আগামী সোমবার থেকে স্পেন হতে যারা বিমানে করে ফ্রান্সে আসবেন তাদের জন্যও বাধ্যতামূলক এই সেল্ফ আইসোলেশন কার্যকর হবে।

শুক্রবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, যুক্তরাজ্যে যারা আসবেন তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া তারা কোথায় কিভাবে কোয়ারেন্টাইনে আছেন তাও জানাতে হবে সরকারকে। আর কেউ যদি এটা না করে তাহলে তাকে ১ হাজার পাউন্ড জরিমানা করা হবে।

তিনি বলেছেন, সীমান্ত পারাপারের ফলে করোনার সংক্রমণ বৃদ্ধির যে ঝুঁকি তৈরি হবে তা এর মাধ্যমে হ্রাস পাবে। তবে এই নির্দেশনা লরি চালক, খামার কর্মী ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys