1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বৈঠকে রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তুরস্কে এই বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবারই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছান।

বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আহ্বানে বৃহস্পতিবারের শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন, ‘(উভয় নেতার) বৈঠক শুরু হয়েছে।’

এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মারিয়া জাখারোভা জানান, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন হবে। সেই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেই উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৈঠকে নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys