1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বুবলীর সঙ্গে সংসার করার প্রশ্নে যা বললেন শাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: ‘বুবলী-বীর’ ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে শাকিব খান। এফডিসি ও এর বাইরে, চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তথা সবখানেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার।

গেল কয়েক দিন ধরে শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবনই সরগরম করে রেখেছে সিনে অঙ্গন।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গেও বিচ্ছেদ ঘটিয়েছেন শাকিব! অপু বিশ্বাসের পথেই হাঁটছেন বুবলী।

শাকিবভক্তদের এখন প্রশ্ন— আব্রাম খান জয়ের মতো শেহজাদ খান বীরও কি বাবা-মা দুজনের আদর, ভালোবাসা একসঙ্গে পাবে না?

সম্প্রতি সেসব প্রশ্নই শাকিবের সামনে রাখলেন গণমাধ্যমকর্মীরা।

কিং খানের প্রতি প্রশ্ন ছিল— বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, তাই না?
জবাবে শাকিব বললেন, ‘দেখুন— বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’

জয় ও বীরকে মানুষ রূপে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে জানালেন শাকিব।

তিনি বলেন, ‘জয় আর বীর দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেককেয়ার করে যাব, ইনশাআল্লাহ। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।’

প্রসঙ্গত ‘বুবলী-বীর’ ইস্যু পেরিয়ে দ্রুত সময়ের শোবিজে ঘুরে দাঁড়াতে সচেষ্ট শাকিব খান। এরই মধ্যে বেশ কটি নতুন সিনেমার খবর নিয়ে হাজির তিনি। সময়ের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফির আগামী সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড কিং। সিনেমার নাম ও শাকিবের বিপরীতের নায়িকা কে— এ দুটি বিষয় রহস্য রেখেছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys