মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার মেসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিউজ ডেস্ক: ২০২২ সালের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম উঠে এসেছে। আর সব অ্যাথলেটের তালিকা তিনি দ্বিতীয়। শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস।

শীর্ষ আয় করা ফুটবলার হতে আর্জেন্টাইন তারকা মেসি পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারকে। যদিও গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে পাড়ি দিয়েছিলেন। তবে আর্থিক দিক থেকে তিনিই সবাইকে টপকে গেছেন।

মেসি বেতন ও অনান্য সব মিলিয়ে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। মূলত বেতনের বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কয়েকটি সংস্থার দূত হিসেবে কাজ করেই এই আয় করেছেন তিনি। যার মধ্যে সম্প্রতি যোগ হয়েছে সৌদি আরবের পর্যটন খাতের দূত হিসেবে নিজের নাম লেখানো।

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা রোনালদো গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। আর ১০৩ মিলিয়ন ডলার আয় করে তার ঠিক পরেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys