1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বকাপ বন্ধের দাবী মার্শের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বমাকাপের চলতি আসর জমে উঠেছে বেশ। পাকিস্তান ও ভারতের ম্যাচটি সেটির আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে জয়ের আনন্দে মেতেছিলো ভারত।

ম্যাচে শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের ফ্রি হিটে বোল্ড হবার পরেও দৌড়ে তিন রান নেন কোহলি ও কার্তিক। শেষ দুই বলে ২ রানের প্রয়োজন দাঁড়ালে স্ট্যাম্পিং হোন কার্তিক। এরপরের বলটি ওয়াইড করেন নওয়াজ। আবারও বেড়ে যায় উত্তেজনা। শেষ বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারত-পাকিস্তানের ম্যাচটি শুধুমাত্র মাঠে বসেই উপভোগ করেছে ৯০ হাজার দর্শক। এছাড়াও টিভির পর্দায় রেকর্ড গড়েছে দর্শকররা। এবার মার্শ মজার ছলে বললেন বিশ্বকাপটা বন্ধ করে দেওয়া হোক।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামাী আগে সোমবার(২৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। মার্শ বলেন, ‘আমার মনে হচ্ছে বিশ্বকাপটাই এবার বন্ধ করে দেওয়া দরকার। এতে যদি কোনও দলের ভাল হয়। আমরা প্রত্যেকে বিশ্বকাপটা উপভোগ করতে চেয়েছি। ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখা বরাবরই উত্তেজক।’

মিচেল মার্শ যে কথাটা মজা করে বলেছেন তাতে সন্দেহ নেই। কেননা একজন ক্রিকেট প্রেমী হিসেবে এমন ম্যাচ দেখার সৌভাগ্য দারুণ। এছাড়াও অসাধারণ ইনিংস খেলা কোহলিকেও প্রশংসায় ভাসিয়েছেন মার্শ।

মার্শ বলেছেন, ‘বিরাট দারুণ খেলেছে। সাম্প্রতিক ওর সময় ভালো কাটছিলো না। বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই দারুণ ভাবে ফিরলেন। খুব ভাল লেগেছে ওর ব্যাটিং দেখে। আশা করছি সামনে এমন ইনিংস আরও দেখতে পাব।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys