1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বিবাহবিচ্ছেদ ঘটল জনসনের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইতিহাস গড়ে সংসার ভাঙলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা হুইলার তাঁকে তালাক দিয়েছেন। আর এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে ২৫০ বছর পর একজন প্রধানমন্ত্রীর স্বপদে বহাল থাকা অবস্থায় বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটল। ১৭৬৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়।

আড়াই শ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল জনসনের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর গতকাল শুক্রবার এ কথা জানায়। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করার পর গত ১৮ ফেব্রুয়ারি এসংক্রান্ত আইনি নথিপত্রপ্রাপ্তির জন্য আবেদনের অনুমতি পান মারিনা। লন্ডনের কেন্দ্রীয় পারিবারিক আদালতের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বিবাহবিচ্ছেদের আইনি কাগজপত্র পেতে পরবর্তী আবেদন করতে দেরি করেননি তিনি, এমনটাই ভাষ্য ডেইলি মিররের। গত মাসের শেষ নাগাদ ওই কাগজপত্র পাওয়ার অনুমোদনও নিশ্চিত হয়ে যায়। এর মধ্য দিয়ে আইনের ভাষায় নিশ্চিত হয়ে যায় জনসন ও মারিয়ার দাম্পত্যজীবনের ইতি। সূত্র : পিটিআই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys