1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

‘বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্তদের পাসপোর্ট বাতিল করা হবে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ অংশ নিচ্ছেন তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘রাষ্ট্রবিরোধী যে সমস্ত কাজ ‍যারা বিদেশে বসে করছে তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করে…তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশে থেকে দেখা যাচ্ছে অনেক লোক এমন মিথ্যাচার করছে…কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হলে যেটা রাষ্ট্রদ্রোহীতা। দুইটা ভিন্ন জিনিস।’

এ ছাড়া মন্ত্রী দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রসঙ্গে বলেন, ‘কিছু বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত। তাই তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যে যেখানে আছে তাদের গ্রেপ্তার করে এক জায়গায় রেখে তাদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠাতে অর্থ বরাদ্দের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys