1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বিদায়ী কাউন্সিলর এরফানুল হককে ইতালিস্হ জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সংবর্ধনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কাউন্সিলর এরফানুল হক‌‌কে ফুল দিয়ে‌ সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেটের প্রাচীনতম সংগঠন জালালাবাদ কল্যাণ সংঘ‌ ইতালী।

মঙ্গলবার স্থানীয় সময় বাদ ইফতার গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ কল্যাণ সংঘ‌ বৃহত্তর সিলেট ইতালি অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদায়ী কাউন্সিলর এরফানুল হক‌‌কে ফুল দিয়ে‌ সংবর্ধনা দেন।

সংক্ষিপ্ত আলোচনায় বিদায়ী কাউন্সিলর এরফানুল হক বলেন, আমার অবস্থান থেকে সব সময় চেষ্টা করেছি প্রবাসীদের সাধ্যমত উপকারে আসতে।‌ জানি না কতটুকু পেরেছি, তবে শতভাগ চেষ্টা করেছি।

অনুষ্ঠানে‌ জালালাবাদ কল্যাণ সংঘের নেতৃবৃন্দরা বিদায়ী কাউন্সিলর এরফানুল হক এর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন, তার কর্মনিষ্ঠা ও সততার ভূঁয়সী প্রশংসা করেন।

শেষে জালালাবাদ কল্যাণ সংঘ ইতালী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরফানুল হক কে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সুধী সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যক প্রবাসী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys