1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিএসএমএমইউ তেও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায়ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর আগে নিজেদের উদ্ভাবিত কিটের মাধ্যমে পরীক্ষায়ও ফল একই এসেছিল।

বুধবার প্রবীণ এই চিকিৎসকের করোনা পজিটিভের রিপোর্ট দেয় বিএসএমএমইউ।

গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলে নিজেই গণমাধ্যমকে জানান।

তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনো অনুমোদন না পাওয়ায় বিএসএমএমইউয়ের পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান তিনি। এই পরীক্ষায়ও তার করোনা পজিটিভ এসেছে।

নিজেদের পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে তার নিয়মিত ডায়ালাইসিসও চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys