1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বাবা হচ্ছেন সিয়াম, বাজি ফাটাবেন পরী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
বাবা হচ্ছেন সিয়াম, বাজি ফাটাবেন পরী!

নিউজ ডেস্ক: হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়ক। এবার নতুন সুখবর দিলেন তিনি। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন সিয়াম।

শনিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে সুখবরটি জানিয়েছেন তিনি। ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’। সেই পোস্টে নেটাগরিকরা এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

এদিকে সিয়ামের সহ-অভিনেত্রী চিত্রনায়িকা পরীমণি নায়কের পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘বাজি ফাটাবো আমি বাজি বাজি বাজিইইইইইইইই………..’।

সিয়াম ও পরীমণি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। এই জুটির দ্বিতীয় ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ ছাড়াও ‘বায়োপিক’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে হ্যাটট্রিক করেছেন তারা। পর্দায় তাদের কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে। তাদের জুটি দর্শকমহলে বেশ প্রশংসিত। আবারও তাদের পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা।

চলতি মাসেই নিজেদের বিবাহিত জীবনের তিন বর্ষপূর্তি উদযাপন করেছেন সিয়াম-অবন্তী। গেল ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, ‘এভাবেই কেটে গেল তিনটা বছর।’

১৬ ডিসেম্বর নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন অবন্তী। ক্যাপশনে লিখেছেন, ‘জীবন এবং সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের জন্য শুভ বিবাহবার্ষিকী।’ তার সেই পোস্টে নেটাগরিকরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে তাদের নাচের পুরোনো ভিডিওতে এক ঝলক চোখ বুলিয়েছেন।

অন্যদিকে এই দম্পতির মেহেদি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সিয়াম। তিনি লিখেছেন, ‘৩ বছর হলো শাম্মা রুশাফি অবন্তী! আমার একান্ত ৯৯৯ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’ এই নায়কের পোস্টেও অভিনন্দন জানিয়েছেন নেটাগরিকরা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys