1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সে এটিএন বাংলার রজত জয়ন্তী অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সে এটিএন বাংলার রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ সম্মিলন, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লিশি সিটি কপোরেশন হলে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধ দেবেশ বড়ুয়া । এ সময় তিনি বলেন, পথচলার ২৫ বছর পূর্ণ করছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরুকরে চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক।

অনুষ্ঠানে ফ্রান্সে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশী বংশভুত বিশিষ্ট চিকিৎসক ডা: উত্তম বড়ুয়াকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়াও কমিউনিটিতে অনন্য অবদানের জন্য সুব্রত ভট্টাচার্জ শুভ, আরিফ রানা, প্রকাশ রায় ও ইমরান মাহমুদ কে বিশেষ সম্মাননা দেয়া হয়।

পরে কেক কেটে এটিএন বাংলার রজত জয়ন্তী উদযাপন করা হয়। সবশেষ আবৃত্তি ও নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্যারিসের স্থানীয় শিল্পিরা। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যপক অপু আলম, ইমরান মাহমুদ ও অতশি ভট্টাচার্জ ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys