1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

বরও চাই, প্রেমিকও চাই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: নতুন বিয়ে করেছেন, প্রেমিককে নয়। তবে বিয়ের পর প্রেমিককেও বিয়ে করার জন্য থানায় হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছেন এক নববধূ। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিবাহিত ওই নারী এক পুলিশ স্টেশনে তুমুল হইচই করছেন। তিনি সেখানে তার প্রেমিককে বিয়ে করার দাবি করছেন। বলেন, আমি দুইটি বিয়ে করব।

এ সময় এক নারী কনস্টেবল ওই নববধূকে সামলাতে এসিয়ে আসেন। সেই সময় ওই নববধূ কাগজ ও মোবাইল ছুড়েন। ওই কনেকে এ সময় লাল ও সোনালী রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। পরবর্তীকে তাকে কয়েকজন কনস্টেবল অন্য রুমে নিয়ে যায়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনা। ওই নারীর স্বামী পুলিশকে জানায়, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে যাচ্ছেন।

ওই নারীর স্বামী আরও বলেন, ‘ও আমাকে একদিন বলে, প্রেমিককে বিয়ে করতে চায় সে। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানাচ্ছে সে।’

ভাইরাল ওই ভিডিও টুইটারে এখন পর্যন্ত ৭৭ হাজার বার দেখা হয়েছে। অনেকে এর বিরুপ মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, তার স্বামীর জন্য মঙ্গল কামনা করছি। কেউ লিখেছেন, এমন নারী জীবনে দেখিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys