1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

বন্যায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন কৃষক ও আরেকজন পেশায় রাজমিস্ত্রি।

মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আশরাফ আলী (৬০) এবং ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ শনিবার সকাল ছয়টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। আজ শনিবার সকাল ছয়টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা।

এর আগে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys