1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় উঠে ৭৬ জন নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন।

যাত্রাপথে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। গত ৭ অক্টোবর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

দুর্ঘটনাকবলিত নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহণ ব্যবস্থাজুড়ে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যাদুর্গত মানুষদের নিয়ে ওগবাকুবার নকোবাজারে যাওয়ার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে একটি সেতুতে আঘাত পেয়ে ডুবে যায়।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys