বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

বকেয়ার কারণে এসএ টিভি ও চ্যানেল নাইন বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

নিউজ ডেস্ক: স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া বকেয়া রাখায় দেশের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এসএ টিভি ও চ্যানেল নাইন সম্প্রচার বন্ধ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর মাধ্যমে সম্প্রচার হওয়া ‘এসএ টিভি’ ও ‘চ্যানেল নাইন’ এ দুটি চ্যানেলের ট্রান্সপন্ডার বিল কিছু বকেয়া ছিল। এ কারণে চ্যানেল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুটি টিভি চ্যানেলকে চিঠি দিয়ে বকেয়া বিল পরিশোধের বিষয়ে বলা হয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষকে চিঠিতে বলা হয়েছিল, বকেয়া বিল ১১ মে এর মধ্যে পরিশোধ না করা হলে, চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হবে। যেসব টিভি চ্যানেলের বকেয়া বিল আছে, তাদের সবাইকেই চিঠি দেওয়া হয়েছিল।

তবে বিল পরিশোধ করায় আজ বিকেলে পুনরায় এসএ টিভির সম্প্রচার চালু হয়েছে। এদিকে চ্যানেল নাইন সম্প্রচারের বিষয়ে কতৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিএসসিএলের চেয়ারম্যান জানান, চ্যানেল নাইন চালু হবে রোববার। ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৫টি টিভি চ্যানেল আছে। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি সব টিভি চ্যানেলই বিএস-১ এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys