1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফ্রান্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কাজ করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ফ্রান্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান ও আলোচনা সভায় বক্তারা এই অভিমত তুলে ধরেন।

রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো : আক্তার হোসেন ভূইয়া মিরন।

এ সময় বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল এই সংগঠনটি।

ফ্রান্স স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সভাপতি কবি মোস্তফা হাসানের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন ও‌ সেলিম আল দীন’র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগ এর সহ সভাপতি আবুল কাশেম।

বি‌শেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগ এর সহ সভাপতি সরোয়ার মৃধা, জাকির হোসেন ভূইয়া , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম , সৈয়দ ফয়সাল ইকবাল, শাহাজাহান রহমান, সৈয়দ আকরাম খান , আব্দুল মুত্তালিব, নুরুল হক ভূইয়া , যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, অধ্যাপক অপু আলম, সংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, সম্পাদক হাসান সিদ্দিকী প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খান সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক ফ্রান্স আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মোল্লা ,আব্দুল আহাদ ,আকবর খান, কামরুল হাসান সেলিম ,মারুফ চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা জয়নুল আবেদিন, রিপন মজুমদার, আরিফ ব্যপারী, কামাল সিকদার, বাবলু চৌধুরী, মনিরুজজ্জামান, আজাদ আহমেদ, আব্দুর রহমান, শেখ রশীদ, সাব্বির আহমেদ, মানব বালা, সাকির আহমেদ, জালাল আহমেদ, শরিফ আহমেদ, মামুদুর রহমান, মিয়া মুন্না,মিন্টু প্রমুখ।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys