1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফ্রান্সে ধর্ষকের জিহ্বা ছিঁড়ে পুলিশকে দিলেন নারী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: যৌন নিগ্রহের শিকার হওয়া এক নারী অভিযুক্ত ব্যক্তির জিহ্বা ছিঁড়ে নিয়েছেন। এরপর প্রমাণস্বরূপ তা পুলিশকে জমা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অ্যাভিগনন শহরে ৫৭ বছর বয়সী ওই নারী তার পোষা কুকুর নিয়ে গত রোববার ভোর ৪টার দিকে হাঁটছিলেন। সেই সময় তাকে এক ব্যক্তি অনুসরণ করা শুরু করে।

অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর কাছে যায় এবং জোর করে তাকে জড়িয়ে ধরে চুম্বন করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ওই নারী অভিযুক্তের জিহ্বা ছিঁড়ে ফেলে বাড়ি চলে যান। এরপর তিনি তার ছেলেকে নিয়ে থানায় যান। সেখানে যৌন নিগ্রহের প্রমাণস্বরূপ অভিযুক্তের জিহ্বা জমা দেন।

এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক এবং তিনি অবৈধভাবে ফ্রান্সে বসবাস করছেন।

ডেইলি মেইল আরও জানিয়েছে, অভিযুক্তকে তাৎক্ষণিক বিচারের মুখোমুখি করা হয়েছে। চলতি সপ্তাহে এর রায় আসবে বলে আশা করা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তি কর্মকর্তাদের বলেন, ওই নারীই তার ওপর আক্রমণ চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys