1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফ্রান্সে দুর্বৃত্তদের হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে দুর্বৃত্তদের হামলায় সোহেল রানা(৩৮) নামের একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে সোহেল রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর গ্রামে। দীর্ঘদিন থেকে তিনি স্ত্রী ও এক শিশু সন্তানসহ প্যারিসে বসবাস করতেন।

গত শনিবার ভোর রাতে কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন সোহেল রানা। প্যারিসের বাস্তিল এলাকায় কিছু দুর্বৃত্ত আক্রমণ করে। এ সময় তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মাথায় মারাত্মক জখম হয়। পরে একজন পথচারী এম্বুলেন্সে প্যারিসের একটি হাসপাতালে নিয়ে যায় । ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোহেল প্যারিসে বাস্তিল এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। সোহেল রানার উপর হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর ওপর হামলা চালিয়েছিলো ।

তাঁর মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ফেসবুকে পুলিশ প্রসাশনের দৃষ্টি আকর্ষন করে #JusticePourSohelRana, এবং #PréfecturedePolice লিখে প্রতিবাদ জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys