1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ উপলক্ষে ইউরোপভিত্তিক জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদের কথা-এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নতুন পোশাক, সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় এলাকার নিম্নআয়ের মানুষেরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন।

উপহার বিতরণ প্রসঙ্গে ফাতেমা খাতুন বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি, তবেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। আমরা চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ বিষেয় লুৎফর রহমান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”

ঈদ সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ছালিক আহমেদ, ব্যবসায়ী জিল্লুর রহমান, সাংবাদিক একেএম জাবের, সাংবাদিক আশিকুর রহমান বাবু, ওয়ালিউর রহমান মিরাজসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত এমন কার্যক্রমে এগিয়ে আসা।

উল্লেখ্য, আমাদের কথা অনলাইন পত্রিকাটি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys