1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্ত বৃদ্ধ থানার ঝাউবাড়ী এলাকায় এক বাড়ির মালিক। তার নাম হাজি সিদ্দিক। ঘটনার শিকার শিশু তার বাড়ির ভাড়াটিয়া। বৃহস্পতিবার বিকালে খাবারের প্রলোভন দেখিয়ে হাজি সিদ্দিক তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ হাজি সিদ্দিককে গ্রেফতার করেছে।

জানা গেছে, ধর্ষণের পর ঐ শিশুর রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা দ্রুত তার মেয়েকে প্রথমে মিটফোর্ড ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল্লাহ বলেন, তাকে বিশেষ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে হাজি সিদ্দিককে গ্রেফতার করেছে। প্রতীকী ছবি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys