বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

নেহরুকেও কাঁদিয়েছিলেন লতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর চলে গেছেন। তার গান শুনে একবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুও কেঁদেছিলেন।

১৯৬৩ সালের ২৭ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক পরের দিন দিল্লির রামলীলা ময়দানে মঞ্চে বসে লতার গান শুনেছিলেন নেহরু। হাজার হাজার জনতার সামনে লতা গাইছিলেন ‘অ্যায় মেরে ওয়তন কে লোগো…’ লতার গান শুনে মঞ্চে বসে সেদিন প্রকাশ্যেই হাপুস নয়নে কেঁদেছিলেন নেহরু।

তার মাস কয়েক আগেই ১৯৬২ সালের নভেম্বরে শেষ হয়েছে কাশ্মীরের সীমান্তে ভারত-চীনের যুদ্ধ। তখনো ভারতীয়দের মনে দগদগে যুদ্ধের স্মৃতি। এক মাস ধরে চলা সেই যুদ্ধে পরাজিত হয়েছে ভারত। নেহরু ঘনিষ্ঠরা বলেছেন, সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেহরু। তার প্রভাব পড়তে শুরু করেছিল তার শরীরেও। লতার গান শুনে সম্ভবত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি সেদিন।

পরে অনুষ্ঠান শেষ হলে লতাকে ডেকে তার আবেগের কথা জানাতেও ভোলেননি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী। শোনা যায়, লতাকে সেদিন নেহরু বলেছিলেন, ‘আপনি তো আমাকে কাঁদিয়ে দিলেন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys