1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইসলাামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড়সহ আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় সাংবাদিকদের বলেন, “এই ধরনের আচরণ পরিষ্কারভাবে ধ্বংসাত্মক। ওয়াশিংটনের কর্মকাণ্ড দিন দিন আরো বেশি বিপজ্জনক ও অনিশ্চিত হয়ে উঠছে।”

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলা দেশগুলোর ওপর থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা ছাড় বাতিলের ঘোষণা দিয়েছে আমেরিকা। ২০১৮ সালে আমেরিকা নিজেই পরমাণু সমঝোতা থেকে সরে যায় এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

ইউরোপের দেশগুলো প্রথম দিকেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলছে তবে রাশিয়া ও চীন তা করতে অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা অব্যাহত রেখেছে রাশিয়া।
পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys