1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নারী রূপে হিরো আলম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। গান আর অভিনয় দিয়ে সমান তালে এগিয়ে চলছেন তিনি। অভিনয়ের সুবাদে নানা সময় নানা রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে। কখনো টারজান, কখনো দৈত্য আবার কখনো অন্য কোনো রূপে। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ্যে আসলেন নারী রূপে।

হিরো আলম জানান, তার নারী সাজার কারণ নতুন একটি মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘ভাইরাল বউ’। এটি নির্মিত হয়েছে সরদার প্রোডাকশন ব্যানারে। তারই প্রচারণার অংশ হিসেবে তিনি নারী রূপের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

ছবিতে দেখা যায়- লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ।

হিরো আলম বলেন, ‘আপনারা আমাকে নতুন রূপে দেখছেন। সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায়। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys