1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

নারীর যুদ্ধ পায়ে পায়ে: ফাতেমা খাতুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

যুদ্ধটা আসলে জন্মের পর থেকেই শুরু। কোন পরিবারে দ্বিতীয়বার যদি কন্যা সন্তানই হয় সবার মন খারাপ হয়ে যায়। দোষটা যেন ওই মায়ের আর সদ্যজাত কন্যারই। অনেক উচ্চ শিক্ষিত পরিবারেও এই সমস্যা দেখা যায়। তারপর যদি পরপর কন্যা সন্তান হয় তাহলে তো কথাই নেই।

শৈশব পেরিয়ে কৈশোরে এলেই পরিবারের বড় চিন্তা তাকে নিয়ে। এভাবে নয় ওভাবে চলবে। এটা করো না, সেটা করো না। তোমার স্ফীত বক্ষ যেন কোন ভাবেই কারো চক্ষু খোচর না হয়।

বেঁচে থাকার প্রয়োজনে নারীকে বিভিন্ন সম্পর্কের নারী হয়ে যেতে হয় কিন্তু আলাদা করে সে কোন জাত নয়। সে কেবলি একজন নারী, একজন মানুষ। নিজের ইচ্ছের, পছন্দের, ভালবাসার, সিদ্ধান্তের জাত। এখনো অনেক নারী এবং পুরুষও মনে করেন নারী বিষয়ক যেকোন আলোচনা অশ্লীল, বিতর্কিত। নারীর অধিকার নিয়ে কথা বলাও এই অশ্লীল, বিতর্কের অংশ।

নারী যতই উচ্চশিক্ষিত হোক, তাকে তার পুরো জীবনটা বিলিয়ে দিতে হয় যুদ্ধের ময়দানে। নিজের জন্য এক বিন্দু সময় নেই ভাবার। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করে যখন হাঁপিয়ে ওঠে তখন একটিই প্রশ্ন আকাশে ভেসে বেড়ায়, নারী তুমি কখনও নিজের হলে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys