1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ধর্মঘটের প্রভাব পড়েছে সিলেটের পর্যটনখাতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়েছে সিলেটের পর্যটনখাতে।

করোনাকালে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টাকালে আবারো খেতে হলো হোঁচট।

তিনদিনের ধর্মঘটে কার্যত অচল সিলেট। গাড়ি চলাচল বন্ধ রাখতে রাস্তায় লাঠি হাতে পাহারায় শ্রমিকরা।

যানবাহন না চলায় সিলেটে আসতে পারছেন না পর্যটকরা। ফলে পর্যটকশূন্য সিলেটের জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুলসহ সব ক’টি পর্যটনকেন্দ্র।

সিলেটের সাদাপাথর এলাকার নৌকা শ্রমিক জহির আহমদসহ আরো অনেকে বাংলানিউজকে জানান, আগে পাথর উত্তোলন শ্রমিকের কাজ করতাম। পাথর উত্তোলন বন্ধ থাকায় বিকল্প পেশা হিসেবে নৌকা চালিয়ে জীবনযাপন করছি। প্রতিদিন প্রায় দুই হাজার টাকা আয় হতো। কিন্তু মঙ্গলবার থেকে ঘাটে বসে সময় কাটাতে হচ্ছে। এমনটি এর আগে কখনো ঘটেনি।

ধর্মঘটের কারণে বেকায়দায় পড়েছেন হোটেল-মোটেলের ব্যবসায়ীরাও। করোনাকালেও কোনোমতে ব্যবসা চালিয়ে যাওয়া হোটেলগুলোতে অতিথি নেই।

এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তাহমিন আহমদ বাংলানিউজকে বলেন, করোনাকালে আগে থেকেই হোটেল-মোটেল ব্যবসায় ধস নেমেছ। আর ধর্মঘটের কারণে কেবল হোটেল-মোটেলে নয়, সব ধরনের ব্যবসায় প্রভাব পড়েছে।

তিনি বলেন, সমস্যা থাকতেই পারে। সমাধানও আছে। এরজন্য সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ভূমিকা রাখা উচিত।

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সুরাহা না হওয়ায় তিনদিনের ধর্মঘট আহ্বান করে। বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys