1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

দুটি বিভাগ হবে পদ্মা ও মেঘনা নামে : প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: দেশে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কুমিল্লা নাম দেয়া হবে না, কারণ কুমিল্লার নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, তোমার এই কুমিল্লা নামের সাথে মোশতাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোশতাকের নাম মনে ওঠে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই নামে বিভাগ করলে অন্য কেউ আসতে চাই না। কুমিল্লা নামে বিভাগ করলে চাঁদপুর আসতে চাই না, লক্ষ্মীপুর আসতে চাই না, নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, ব্রাহ্মণবাড়িয়াও আসতে চাই না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামেই করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে যাবো ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাবো কুমিল্লা।

আপনি চাইলে সবই হবে বাহারউদ্দীনের এমন কথার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, তাহলে বিভাগের নাম ব্রাহ্মণবাড়িয়া দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নামে হোক, ফেনী চাচ্ছে ফেনীর নামে হোক, চাঁনপুর চাচ্ছে চাঁনপুরের নামে হোক। আমার প্রস্তাব আমি রাখলাম পছন্দ হলে ভালো না হলে আমি কী করবো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys