1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন প্রেমিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক।

বুধবার (২০ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক ওই এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে রোহিনী চন্দ্র বর্মণ।

স্থানীয়রা জানান, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) সঙ্গে রোহিনীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই। এরপরে বিয়ের কয়েক দিনের মধ্যে নতুন করে লক্ষীদ্বার গ্রামের টোনো কিসর রায়ের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে গত ১২ এপ্রিল মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। পরে দুজনকে একত্রে দেখে আটকে রেখে বিয়ে দেন মমতার পরিবারের লোকজন।

এদিকে রোহিনীর বিয়ের সংবাদ শুনে তার বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী। পরে বুধবার (২০ এপ্রিল) রাতে পুনরায় আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।

ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।

রোহিনীর বাবা যামিনী চন্দ্র বর্মণ বলেন, দুজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আবার বিয়ের আয়োজন করেছি।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনার বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys