সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

তুরস্ক-ইরান সীমান্তে নিখোঁজ সিলেটের যুবক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: দালালের মাধ্যমে তুরস্কে যাওয়ার পথে ৬ মাস ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের গোলাপগঞ্জের আব্দুল মুমিত (৩৩) নামের এক যুবক। তিনি উপজেলার চন্দরপুরস্থ বানিগাজী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

তুরস্কে যাওয়ার পথে ইরান-তুরস্ক সীমান্তে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। এদিকে নিখোঁজের পর থেকে দালালরাও ফোন ধরছে না বলে অভিযোগ করছেন মুমিতের পরিবারের সদস্যরা।

জানা গেছে, তুরস্কে যাওয়ার জন্য আব্দুল মুমিত প্রথমে দুবাইয়ে পাড়ি দেন। সেখানে তিনি দালালের খপ্পরে পড়েন। দালালরা তাকে তুরস্ক পাঠাতে প্রথমে ইরানে নিয়ে যায়। গেল বছরের ২৯ জুন থেকে দেশে পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করেননি।

নিখোঁজ আব্দুল মুমিতের ভাই জুনেদ আহমদ জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে ২৯ জুন সর্বশেষ তার কথা হয়। ওই সময় ইরানের উরুমিয়া সীমান্তে অবস্থান করছেন বলে জানান মুমিত। পরদিন তিনি তুরস্কে প্রবেশ করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মুমিতের।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ইরানে অবস্থানরত দালাল হবিগঞ্জের বাসিন্দা আব্দুল মালিক ও ওমানে অবস্থানরত গোলাপগঞ্জের ফুলসাইন্দ এলাকার জসিম উদ্দিন আমাদের প্রথমে জানায় আব্দুল মুমিতকে তুরস্ক পুলিশ আটক করে জেলে রেখেছে। সে মুক্তি পাওয়ার পর যোগাযোগ করবে। মুমিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমদিকে দালালরা আমাদের ফোন রিসিভ করতো। কিন্তু এখন তাদের বারবার ফোন দিলেও রিসিভ করে না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys