1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

“তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?”

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: আবারও বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। এবার তার বিরুদ্ধে এক কিশোরের ঠোঁটে চুম্বন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বৌদ্ধ সন্ন্যাসীর বলা কয়েকটি কথা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওতে দালাই লামাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” তবে, নিরপেক্ষভাবে ওই ভিডিও’র সত্যতা যাচাই করা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দলাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?”
ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছেন বিশ্বজুড়ে দালাই লামার ভক্তরা। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তাদের আধ্যাত্মিক গুরু! এ ঘটনায় তার বিরুদ্ধে কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগও এনেছেন।

এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দালাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তার জিভ স্পর্শ করতে চাইছেন। তাকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?

এর আগেও বিতর্কে জড়িয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা। নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “যদি কোনও নারী দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।” সেই ঘটনা ছিল ২০১৯ সালের। সূত্র: এনডিটিভি, মার্কা, দ্য টাইমস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys