মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

‘তুমি আমার শক্তি’ মেহজাবীনকে রাজিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: শোবিজ অঙ্গনে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবকে ঘিরে ভালোবাসার গুঞ্জন বহুদিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। মাস কয়েক আগে, ফেসবুকে ছবি পোস্ট করে দুজনের সম্পর্কের কথা জানান দেন আদনান।

আজ মেহজাবীনের জন্মদিন। প্রিয় মানুষের জন্মদিনে প্রথম প্রহরেই শুভেচ্ছা জানাতে ভুললেন না রাজীব। জানালেন শুভেচ্ছা, বললেন মনের কিছু কথা। আর তাতে আবারও নড়েচড়ে বসলেন ভক্তরা।

নিজের ফেসবুকে মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন আদনান। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটির জন্মদিনের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরেই তুমি আমার শক্তি হিসেবে পাশে থেকেছো। তুমি আমার জ্বলজ্বলে তারা।’ পোস্টের সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা।

জানা গেছে, গত কয়েক বছরের মতো এবারের জন্মদিনেও ছুটির দিন হিসেবে কাটাবেন এই অভিনেত্রী। সময় দেবেন পরিবার ও বন্ধুদের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys