1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

তরুন ব্যবসায়ী আবু হাসান ও বিডি বস’র জন্য শুভ কামনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আমাদেরকথা ডেস্ক: ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি যেমন দিনে দিনে এগিয়ে যাচ্ছে তেমনি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটছে। যা কমিউনিটির জন্য খুবই ইতিবাচক।

বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধির মধ্য দিয়ে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে করে অনেকেই দেশীয় প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশী অধ্যুষিত সার্সেল’র পর এবার গার্দু নর্দে আবু হাসান দেশীয় কাপড়ের বিপুল সমাহার নিয়ে বিডি বসের দ্বিতীয় শোরুমের যাত্রা শুরু করেছেন ।

তার অমায়িক ব্যবহার যে কাউকেই মুগ্ধ করবে। দেশপ্রেম থেকেই তিনি তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন “বিডি”।

বাঙালির উৎসব পার্বণের দেশীয় ঐতিহ্যবাহী পোশাক রয়েছে তার এই “বিডি বসে”। আবু হাসানের একটি উল্লেখ করার মতো বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে – ব্যবসার মাধ্যমে শুধু মুনাফা’ই নয় ; সামাজিক কর্মকাণ্ডেও তিনি সবসময় সম্পৃক্ত। বিশেষ করে দেশের প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটে আর্থিক সহযোগীতার মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ান তিনি।

আবু হাসান ও তার বিডি বস’র সফলতা কামনা করছি। আবু হাসান রা এগিয়ে গেলেই আমাদের কমিউনিটির অর্থনীতির ভিত আরো মজবুত হবে আর তাঁর সুফল ভোগ করবে এই কমিউনিটির মানুষজন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys