1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

নিউজ ডেস্ক: ঢাকায় আসছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিওবার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার এই ঢাকাযাত্রার সময় ২৮ জুলাই। আয়োজনে শুধু অতিথি নয়, তাকে পারফর্ম করতেও দেখা যাবে।

জানা গেছে, একটি পাঁচ তারকা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী। অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি।

মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিওবার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। আমাদের বিশ্বাস দারুণ একটি অনুষ্ঠান তিনি উপহার দেবেন।’

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন ‘ধড়কন’ নায়িকা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys