1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

ডাকসুর ভিপির ওপর হামলা অন্যায়-অমানবিক : তোফায়েল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা অন্যায়, এটি গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় এনআরবিসি ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, কেউ যখন ডাকসুর ভিপি হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ডুকে ভিপির ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্রসমাজের জন্য কলঙ্ক।

ডাকসুর এই সাবেক ভিপি আরও বলেন, আমরা যখন ছাত্ররাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরেও আমরা এক টেবিলে বসে ৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।

তোফায়েল আহমেদ বলেন, যে বাংলাদেশকে এক সময় বলা হতো দরিদ্র দেশের মডেল। সেই দেশকে এখন বলা হয় বিস্ময়কর উত্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান, ড. নুরনবী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys