1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

টুটুলের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন তানিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলের। ২০২১ সালে এই বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন প্রকাশ পায়নি। সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। এরপরই সামনে আসে তাদেরর বিচ্ছেদের খবর।

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী তানিয়া।

তানিয়া আহমেদ বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল।’

বিচ্ছেদ নিয়ে তানিয়া আহমেদ বলেন, ‘সে (টুটুল) গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys