1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জুটি বাঁধছেন তাহসান-বাঁধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: চলচ্চিত্রে প্রথমবার জুটি বাঁধছেন দুই অভিনয়শিল্পী তাহসান খান ও আজমেরী হক বাঁধন।

প্রযোজনা সংস্থা অ্যাপল বক্সের প্রযোজনায় নির্মাতা সাদিক আহমেদের পরিচালনায় ‘আ ব্লেসড ম্যান’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বলে ভিডিও বার্তায় জানান তাহসান ও বাঁধন।

ফেইসবুকে ওই বার্তায় বাঁধন বলেন, গল্পটা পছন্দ হওয়ায় তিনি এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন।

কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী বাঁধন ‘খুফিয়া’ নামে বলিউডের একটি সিনেমায়ও নাম লিখিয়েছেন।

ভিডিও বার্তায় তাহসান বলেন, “নতুন ছবির জন্য সবার দোয়া চাইছি। এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আমাদের সবার প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার সাথে আছি আমি। সিনেমাটি পরিচালনা করবেন ব্রিটিশ ডিরেক্টর সাদিক আহমেদ। তিনি এরইমধ্যে বাংলাদেশে চলে এসেছেন। তার সাথে স্ক্রিপ্ট নিয়ে বসেছি। দারুণ স্ক্রিপ্ট।”

এর আগে ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তাহসান; তার বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী।

২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তানজু মিয়া’ নির্মাণের মাধ্যমে পথচলা শুরু পরিচালক সাদিক আহমেদের। ২০০৮ সালে নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys