1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদে শাহজাহান সভাপতি মিনহাজ সাধারণ সম্পাদক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

মেহেনাস তাব্বাসুম শেলি ইতালি থেকে: অবশেষে ইতালির গঠিত হলো জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ। গেল বুধবার রোমের সেন্তসেল্লে লবঙ্গ রেস্টুরেন্টে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি গঠনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক মতবিনিময় সাধারণ সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ইতালি প্রবাসী বাংলাদেশীদের আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতক্রমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের একটি আংশিক কমিটি গঠন করা হয়।

 

নব গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হন এ.টি.এম শাহজাহান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতালির বিশিষ্ট সাংবাদিক মিনহাজ হোসেন। আংশিক কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

উপস্থিত নেতারা বলেন” খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। যারা নির্বাচিত হবেন তারা এই সংগঠনটিকে সাংগঠনিক ভাবে পরিচালিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক কোষাধক্ষ্য আব্দুল মুকিত, জালালাবাদ যুব সংঘ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাবেক সদস্য সরোয়ার হোসেন, আমিনুল ইসলাম রাসেল, আফজাল আহমেদ রায়হান সহ আলী আহমেদ, রিপন আহমেদ, রুহেল আহমেদ, হৃদয় খান, দেলোয়ার হোসেন, তারেক হাসান, রাজন আহমেদ সহ অনেকে।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ গঠিত হয় ইতালির বিভিন্ন সংগঠন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেছেন এই সংগঠনটি প্রবাসীদের বিশেষ করে সিলেট অঞ্চলের অধিবাসীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys