1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে, আশা সুইস রাষ্ট্রদূতের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সুইস রাষ্ট্রদূত বলেন, তিন বছর ধরে আমি ঢাকায় কাজ করছি। এই সময়ে আমি এখানকার স্থানীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি। এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের অংশীদারিত্ব রয়েছে। তাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা সব সময়ই সজাগ রয়েছি। কারণ এটি আমাদের সুইস সংবিধানেও রয়েছে।

নাতালি চুয়ার্ড বলেন, ৫০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক অব্যাহত রয়েছে। এদেশের উন্নয়নে সবসময়ই আমরা অংশীদার হতে চাই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কীভাবে সামনে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৫ সাল নিয়েও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে আমরাও আছি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys