1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বুবলী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চান তারা উভয়ই।

তবে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার উত্তরায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বুবলী বলেন, আজ আমি মিডিয়ায় শাকিব খানের সম্পর্কে বলব। আমি বুঝি না তিনি কেন আমাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলে আসছিলেন।

বুবলী আরও বলেন, বিয়ের সময় তিনি আমার থেকে অনেক কথা গোপন করেছেন। আগের বিয়ের বিষয়ে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছেন। আমি আসলেই জানি না, তিনি কেন বা কাকে খুশি করতে এসব করছেন। তাই আমি এ বিষয়ে সবার সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই।

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। কিছু দিন আগে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys