1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ছেলের সঙ্গে শাকিবের ভিডিও কল ভাইরাল, যা বললেন বুবলী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন শাকিব খানকে। আর ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের ওই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়। আর সেই ভিডিও শেয়ার করেন বীরের মা চিত্রনায়িকা শবনব বুবলী।

জয়ের সঙ্গে শাকিবের ভিডিওকলটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ’ এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান। ’

বুবলীর শেয়ার করা পোস্টে গত ১৪ ঘণ্টায় ৩৭ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। তারা বুবলীকে প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে আবার তীর্যক মন্তব্যও ছুড়েছেন।

এ মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে অবস্থান করছেন শাকিব খান। ব্যস্ততার জন্য দুই ছেলেকে সেভাবে সময় দিতে পারেন না শাকিব খান। তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে সবসময়ই আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের খোঁজ রাখেন তিনি। ভিডিও কলে কথা বলেন তাদের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys