1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

চীনের সব ভিসা বাতিল করলো ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: চীনে করোনাভাইরাসের সংক্রমণে ৪২৫ জন প্রাণ হারানোর পর প্রতিবেশী ভারত সে দেশে ইস্যু করা সমস্ত ভারতীয় ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: বিবিসি বাংলা

এই নজিরবিহীন পদক্ষেপের ফেলে কোনও চীনা নাগরিক ভারতীয় ভিসা থাকলেও সে দেশে ঢুকতে পারবেন না।

বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার সকালে একটি টুইট করে জানিয়েছে, ‘আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে আগে থেকে জারি করা ভিসা আর বৈধ বলে গণ্য হবে না।’

যারা ভারতে যেতে চান তাদের বেইজিংয়ের ভারতীয় দূতাবাস অথবা সাংহাই ও গুয়াংঝুতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে নতুন করে আবেদন করতেও বলা হয়েছে।

এমনকি, যে সব চীনা নাগরিক ১৫ জানুয়ারির পর ভারতে ঢুকেছেন তাদেরকেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হটলাইন নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে তাদের বিষযয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে তা জানানো হয়নি।

এদিকে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যেও নোভেল করোনাভাইরাস সংক্রমণের অন্তত তিনটি ঘটনা নিশ্চিত হওয়ার পর রাজ্য সরকার সেখানে আঞ্চলিক পর্যায়ের ‘স্বাস্থ্য বিপর্যয়’ ঘোষণা করেছে।

কেরালার করোলা আক্রান্ত এই তিন ব্যক্তিই সম্প্রতি চীন থেকে ভারতে ফিরে এসেছেন। প্রায় চল্লিশ হাজার স্বাস্থ্যকর্মী কেরালাতে এই ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য কাজ করছেন।

এছাড়া চীনের উহান শহর থেকে শত শত ভারতীয় ছাত্রছাত্রী ও নাগরিককে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে এসে সেখানে বিশেষ আলাদা ব্যবস্থায় (কোয়ারান্টাইন) রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys