1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গুলশানে স্পা সেন্টারে আবারো অভিযান, নারীসহ আটক ১০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

খবর পেয়ে অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys