1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রে হাজারো নারীর বিক্ষোভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে গর্ভপাতে নিষেধাজ্ঞা বিষয়ক এক আইনের প্রতিবাদে হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে কার্যকর হওয়া ওই আইন অনুসারে সন্তান ধারনের ছয় সপ্তাহ পর নারীরা গর্ভপাত করতে পারবে না।

গত মাসে কার্যকর হওয়া এই আইন বন্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে আবেদন করা হলেও আদালত তা প্রত্যাখান করেন।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এই সময় তারা ‘আমার শরীর, আমার অধিকার’ বলে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ‘গর্ভপাত ব্যক্তিগত বাছাই, আইনি বিতর্ক নয়’, ‘গর্ভপাত মানবাধিকার’ সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

গর্ভপাতবিরোধী এই আইন লঙ্ঘনে ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys