শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

খেলতে খেলতে কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, জীবন চাকমা (৮) ও অন্তর চাকমা (৭)। মঙ্গলবার বিকালে শহরের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের বিজয় নগর এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে অন্তর চাকমা ও মিলন কান্তি চাকমার ছেলে আর্য জীবন চাকমা বাড়ির পাশে কাপ্তাই হ্রদ পাড়ে খেলছিল। খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় দু’জন। পরে তাদের স্বজনরা কাপ্তাই হ্রদের আশপাশে খোঁজাখুঁজি করছিল। বেশ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় শিশু দু’টির লাশ কাপ্তাই হ্রদে স্থানীয়রা দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবুল বশর জানান, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে শিশু দু’টির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের পরিবারের সিদ্ধান্তের পর শিশু দুইটির লাশ হস্তান্তর করা হবে।

রাঙামাটি কোতয়ালী থানার এএসআই মো. জুলফিকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys