1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

কোয়ারেন্টিনে স্পেনের রাজকন্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে স্কুলের সহপাঠী আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন স্পেনের রাজকন্যা লিওনর।

রাজপরিবারের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

মাদ্রিদের শান্তা মারিয়া ডি লস রোসালস স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেই ১৪ বছর বয়সী রাজকন্যা লিওনর কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়। সেখানে তার এক সহপাঠী করোনা পজিটিভ হওয়ায়, সতর্কতামূলকভাবে তাকে কোয়ারেন্টিনে রেখেছে রাজপরিবার।

লিওনর কোয়ারেন্টিনে থাকলেও, তার বাবা রাজা ফেলিপ এবং মা রানি লেটিজিয়া নিয়মিতভাবে রাজকার্যে অংশ নিচ্ছেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের মুখে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে স্পেনের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। দেশটির অন্তত ৮০ লাখ শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরেছে।

স্কুল খোলার সঙ্গেসঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ করোনা পজিটিভ হয়েছে। তাই স্পেনের কোথাও কোথাও ১৪-১৮ বছর বয়সীদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও এক সপ্তাহ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে পাঁচ লাখ ৬৬ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৪৭ জনের।

গত মার্চে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসা। মৃত্যুকালে মারিয়া টেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছিলেন বারবন-পার্মা রাজপরিবারের সদস্য। তার জন্ম ১৯৩৩ সালে ফ্রান্সের প্যারিসে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys