মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

কেন বোরকা পরে বেড়াচ্ছেন পরীমনি?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের এখন মচ্ছব বসে প্রায়। যেখানেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যান সেখানেই হাজির মানুষ। কারণটা সেলিমের নতুন ছবি ‌‘গুনিন’ ও এর নায়িকা পরীমনি।

অষ্টগ্রামের বেশ কয়েকটি স্থানে চলছে চলচ্চিত্রটির শুটিং। জনপ্রিয় এ নায়িকার সঙ্গে একটু ছবি তুলতে ভক্তদের দৌড়ঝাঁপের শেষ নেই। সুযোগের আশায় সব সময় মোবাইল তাকও করে রাখেন তারা।

আর গ্রামের এই নতুন পাপারাজ্জিদের এড়াতে এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন পরীমনি। শুটিংস্পটে আসতে ও যেতে পরছেন বোরকা।

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অষ্টগ্রামে পাশাপাশি কয়েকটি স্পটে আমাদের শুটিং চলছে। পরী যখন রাস্তায় দিয়ে এক স্পট থেকে আরে স্পটে যায়, তখনও ভক্তরা মোবাইল তাক করে রাখেন। এ কারণে স্পটে আসা যাওয়ার পথে তিনি বোরকা ব্যবহার করছেন।’

‘গুনিন’ ছবিটির শুটিং নিয়ে প্রথম থেকেই স্থানীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গত ১০ অক্টোবর শুটিং শুরুর আগেই স্পটের পাশে ব্যবসায়ীরা দোকান বিছিয়ে বসেছিল। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলো সরিয়েছেন সেলিম।

এই নির্মাতা জানান, সেখানে আরও ১০ দিন কাজ করবেন তারা। অষ্টগ্রামেই শেষ হবে ছবিটির শুটিং।

সিনেমাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রাবেয়া হিসেবে অভিনয় করছেন পরীমণি। এতে তার সহশিল্পী শরিফুল রাজ। তারা ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys