বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

কারাগারে চঞ্চল চৌধুরী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেইধারাবাহিকতায় তাকে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে শিগ্গির। এটির নাম ‘কারাগার’। পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনিম। এতে চঞ্চলের চরিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তবে নির্মাতারা জানিয়েছেন, ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে এ অভিনেতাকে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। এতে আমার চরিত্রটি আমাকে যথেষ্ট আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়।’ তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সবকিছু ঠিকঠাক রাখার জন্য এফোর্ট দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।’

আগামী সপ্তাহে এ সিরিজটির ট্রেলার প্রকাশ হবে। এদিকে কিছুদিন ধরে শোবিজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন চঞ্চল। তার অভিনীত ‘হাওয়া’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। যেটির প্রচারণার কাজে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এ ছাড়া ১ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে ‘পিতা বনাম পুত্র’ নামের একটি ধারাবাহিক নাটক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys