1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কারাগারে কি ফাঁস করলেন রিয়া!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যুর জেরে গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাঠানো হয়েছে বাইকুল কারাগারে। এর আগে আদালতে তার জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এখন তাকে টানা ১৪ দিন জেল হাজতে থাকতে হবে।

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, গত মঙ্গলবার রাতে রিয়াকে জেলখানার নারী সেলে পাঠানো হয়। সেখানে ১ নস্বর সেলে রাখা হয়েছে তাকে। সেখানে তিনি সবজি ও ডাল রুটি খান। এবং জেল কর্তৃপক্ষের দেয়া চাটাইয়ে ঘুমিয়ে রাত কাটিয়েছেন তিনি। বুধবার তার করোনা পরীক্ষা করানো হয়। সে রিপোর্ট নেগেটিভ এসেছে।

গ্রেপ্তার হওয়া রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে। সেখানে বলিউডের কমপক্ষে ২৫ জন তারকার নাম ফাঁস করেছেন তিনি। তারা সকলেই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

দেশটির গণমাধ্যমে বলা হয়, সম্প্রতি জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলিউডের অনেক তারকাদের নাম বলেছেন। বলিউডের অনেক অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রিয়া।

সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মাদকের যোগান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানা গেছে। রিয়া চক্রবর্তীর দাবি ছিল, ‘কেদারনাথ’ ছবির সেটে নিয়মিত মাদক সেবন করতেন সুশান্ত সিং রাজপুত।

জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু একইসঙ্গে তিনি বেশকিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys