1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কান উৎসবে নগ্ন প্রতিবাদ, ‘আমাদের ধর্ষণ করা থামাও’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের ছায়াপাত হল কান চলচ্চিত্র উৎসবেও। শুক্রবার যখন ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা লাল গালিচায় হাঁটছিলেন, তখন এক তরুণী নগ্ন হয়ে নেমে পড়েন সেখানে।

ওই তরুণীর দেহ ছিল ইউক্রেনের পতাকার রঙে রাঙা। তার উপর লেখা ছিল-‘আমাদের ধর্ষণ করা থামাও’। খবর রয়টার্সের।

ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।

ওই তরুণী চেঁচিয়ে কিছু বলছিলেন, নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি জ্যাকেটে আবৃত করে তাকে সরিয়ে নিয়ে যায়।

ফ্রান্সে এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণও দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে কানে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys